বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সীমান্তে সেনা কমাতে একমত ভারত-পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

যুদ্ধবিরতির পরে জম্মু-কাশ্মীরসহ সকল সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। হটলাইনে দুই দেশের মিলিটারি অপারেশন প্রধানদের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থির হয়, সীমান্তে সীমিত সংখ্যক সেনা থাকবে এবং বড় সংঘর্ষ না হলে তারা সক্রিয় হবে না।

এছাড়া সিদ্ধান্ত হয়েছে, সীমান্ত রেখার এক কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার এবং ১০ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভাষণের পর কাশ্মীরে আবারো পাকিস্তানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত। এই ভাষণের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তান শান্তির পক্ষে, ভারতই বরাবর উত্তেজনা সৃষ্টি করে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তারা একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রোধ করেছেন। তাঁর ভাষায়, “লাখো মানুষের প্রাণ রক্ষা হয়েছে।” উত্তেজনা প্রশমনে বাণিজ্যকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছেন তিনি।
দুই দেশের মধ্যে উত্তেজনা কমে যাওয়ার পর ভারত ৩২টি বিমানবন্দর খুলে দিয়েছে এবং পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা উন্মুক্ত রেখেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102