বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ওটিপি না পাওয়ায় এনআইডি সেবা বিঘ্নিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জটিলতায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটেছে। তবে যেসব কর্মকর্তা এনআইডি সার্ভারে প্রবেশ করতে ফেস ব্যবহার করেন তাদের কোনো সমস্যা হচ্ছে না।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এনআইডির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশে এনআইডি সেবা বন্ধ হওয়ার বিষয়টি সঠিক নয়। একজন কর্মকর্তা এনআইডির সার্ভারে প্রবেশ করতে কয়েকটি সিস্টেম ব্যবহার করেন। এক্ষেত্রে যেসব কর্মকর্তাদের এনআইডির সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপির প্রয়োজন হয়, তাদের সমস্যা হচ্ছে। এছাড়া যারা ফেস দিয়ে সার্ভারে প্রবেশ করে তাদের কোনো সমস্যা হচ্ছে। আমরা ইতোমধ্যেই ওটিপির বিষয়টি সমাধান করতে দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। আশা করছি যথাসময়ে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

উল্লেখ্য, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আরও প্রায় ৬৩ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102