শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

মহেশপুর সীমান্ত থেকে ৫৯ জনকে আটক করলো বিজিবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে আসামি বিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫৯ জনকে আটক করেছে বিজিবি। 

সোমবার দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সামন্তা বিওপির জীবননগর পাড়া মাঠের মধ্যে থেকে হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

অপরদিকে শ্যামকুড় মাঝি পাড়া গ্রামের রাস্তার উপর থেকে ৭জন,খোশালপুর বিওপির অধীন বাঘাডাঙ্গা গ্রামের মাঠের বাঁশ বাগান থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জন, বেনীপুর বিওপির অধীনস্থ পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৪জন, বাঘা ডাংগা বিওপির হুদাপাড়া গ্রামের বটতলা মোড় থেকে ৫জন পুরুষ, শ্যামকুড় বিওপির মাঝি পাড়া গ্রামের রাস্তার উপর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৩জন এবং লড়াইঘাট বিওপির শ্যামকুড় গ্রামের কুদ্দুস পার্ক এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৭জনকে আটক করে।

আকটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102