রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

১০ দফা দাবিতে পেট্রোল পাম্প মালিকদের কর্মবিরতির হুঁশিয়ারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক ঐক্য পরিষদ। আগামী ১২ দিনের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। না হলে আগামী ২৫ মে আধাবেলা প্রতীকী কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

রোববার (১১ মে) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। এসময় সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা ভূমির আগের মাশুল বহাল, পে-অর্ডার আবেদন নবায়নে সুবিধা দেওয়ার দাবিও তাদের।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জ্বালানি খাতের বিভিন্ন সমস্যার বিষয়ে সরকারকে জানানো হয়েছে। বার বার আশ্বাস দিলেও সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এ কারণে জ্বালানি তেলের ব্যবসা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। ২৪ মের মধ্যে সব দাবি পূরণের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102