সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

পাল্টাপাল্টি হামলার মধ্যেই শনিবার (১০ মে) যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান-ভারত। এর পাশাপাশি ভারতের সঙ্গে কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চেয়েছে পাকিস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কাশ্মীর বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রশংসা করা হয়েছে।

ভারত-পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকেও স্বাগত জানানো হয়েছে বিবৃতিতে।

সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতাকে সমর্থন করার ক্ষেত্রে অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে গঠনমূলক ভূমিকা পালন করেছে, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি; এটি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জম্মু ও কাশ্মীর বিরোধের সমাধানের লক্ষ্যে প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্ত ইচ্ছারও আমরা প্রশংসা করি – এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা, দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও শান্তি ও নিরাপত্তার জন্য এর গুরুতর প্রভাব রয়েছে।’

ইসলামাবাদ জানিয়েছে, ‘পাকিস্তান পুনর্ব্যক্ত করে যে, জম্মু ও কাশ্মীর বিরোধের যেকোনো ন্যায়সঙ্গত ও স্থায়ী নিষ্পত্তি অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে হতে হবে এবং কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যার মধ্যে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার অন্তর্ভুক্ত রয়েছে।’

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চূড়ায় পৌঁছায় মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে, যখন ভারত পাকিস্তানে হঠাৎ হামলা করে বসে।

পাল্টাপাল্টি হামলার পর শনিবার (১০ মে) যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102