বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সাইবার আক্রমণের শিকার ভারতীয় সেনাবাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

পাকিস্তানি সেনাবাহিনীর ড্রোন,ক্ষেপনাস্ত্র ও বিমান হামলার পর এবার সাইবার হামলার শিকার হয়েছে ভারত। শনিবার (১০ মে) পাকিস্তানের সেনাবাহিনী এ দাবি করেছে। খবর জিওটিভি নিউজের।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সাইবার আক্রমণের ফলে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে তাদের সামরিক উপগ্রহও রয়েছে।

পাক সেনাবাহিনী আরও দাবি করেছে, নেভিগেশন এবং যোগাযোগ উপগ্রহসহ ভারতীয় সামরিক উপগ্রহগুলো ‘সফলভাবে জ্যাম’ করতে সক্ষম হয়েছে পাকিস্তানি সাইবার যোদ্ধারা।

সাইবার আক্রমণটি ভারতীয় সরকারের ইমেল সার্ভার এবং পোর্টালগুলোকেও ক্ষতিগ্রস্থ করেছে। সাইবার যোদ্ধারা ভারত সরকারের কৌশলগত বিভিন্ন সার্ভার লক্ষ্য করে হামলা চলছে।

এদিকে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান।

শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তবে ঘাঁটিটিতে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102