বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সীমান্তের দিকে পাকিস্তানি সেনা এগোচ্ছে, পাল্টা প্রস্তুতিতে ভারত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের সেনাবাহিনী সীমান্তে সামনের দিকে সরিয়ে নিচ্ছে, যা “উত্তেজনা বাড়ানোর আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত”।

শনিবার (১০ মে) এক বিশেষ ব্রিফিংয়ে এমন দাবি করেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি।

ভারতের অভিযোগ: সীমান্তে সেনা জড়ো করছে পাকিস্তান
ব্রিফিংয়ে কর্নেল কুরেশি বলেন, “পাকিস্তান যেভাবে সীমান্তের দিকে সেনা এগোচ্ছে, তা আক্রমণের ইঙ্গিত দেয়। যদিও ভারতীয় বাহিনী এখনো উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে এবং প্রতিটি পদক্ষেপে কার্যকর প্রতিক্রিয়া জানানো হয়েছে।”

তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

‘বুনিয়ান উল মারসুস’ বনাম ‘অপারেশন সিঁদুর’
পাকিস্তান পরিচালিত ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’-এর আওতায় শুক্রবার রাতেই ভারতের উধমপুর, পাঠানকোট ও বাথিন্ডা বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালানো হয় বলে জানায় দেশটি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাঞ্জাবের বিয়াসে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র মজুত স্থাপনাও ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযানের পাল্টা জবাব হিসেবে এই অভিযানে নামছে পাকিস্তান।

ভারতের পাল্টা হামলা: তিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
অন্যদিকে, ভারতও চুপ ছিল না। শুক্রবার গভীর রাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি—রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, সরকোটের রফিকি ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটি—তে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

‘নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করেছি’: পাকিস্তান
পাকিস্তান দাবি করেছে, তারা নূর খান বিমানঘাঁটির উপর হামলা প্রতিহত করেছে। এ সময় রাত আড়াইটার দিকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ব্রিফিংয়ে ছিলেন শীর্ষ কর্মকর্তারা
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং। তারা জানান, ভারতের পক্ষ থেকে উত্তেজনা না বাড়ানোর চেষ্টা চলছে, তবে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে উপযুক্ত জবাব দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102