বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কেঁপে উঠল পুরো পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

পাকিস্তানের ইসলামাবাদ, অ্যাটক, খাইবার পাখতুনখাওয়া ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে ভূমি থেকে ২৩০ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পেশোয়ার, মার্দান, সোয়াত, নওশেরা, সোয়াবি এবং উত্তর ওয়াজিরিস্তানসহ আরও বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এই সব এলাকা ও এর আশেপাশে বাসিন্দারা স্পষ্ট ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানিয়েছেন।

এর আগে গত ১২ এপ্রিল উত্তর পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ বেশ কয়েকটি শহরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

এরপর গত ১৬ জুলাই ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প খাইবার পাখতুনখাওয়া আজাদ কাশ্মীর, পাঞ্জাব এবং আফগানিস্তানের কিছু অংশে আঘাত হানে।

পাকিস্তানে ভূমিকম্প অস্বাভাবিক নয়। দেশটি ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত। ফলে এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102