বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ভারতীয় জেলাপ্রশাসক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা।

শনিবার (১০ মে) সকালে এক্সে দেওয়া পোস্টে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই খবর জানান।

তিনি লেখেন, ‘গতকালই এক অনলাইন বৈঠকে সেই কর্মকর্তা ছিলেন। আজ তার বাড়িতেই পাকিস্তানের গোলার আঘাত লাগে। রাজৌরি শহর ছিল এই হামলার মূল লক্ষ্য।’

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই প্রাণহানির জন্য আমার কাছে কোনো শব্দ নেই। আমি তার আত্মার শান্তি কামনা করি।’

রাজ কুমার থাপ্পা ভারত শাসিত কাশ্মীরে কর্মরত ছিলেন এবং তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজেপি নেতারাও।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তান ‘ফাতাহ-১’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনায় হামলা চালায়।

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের টার্গেট ছিল শুধু সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার। বেসামরিক এলাকা লক্ষ্য করা হয়নি।

তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণ বেসামরিক এলাকাতেও আঘাত করেছে, যার ফলে রাজৌরির মতো স্থানে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছে।

পাকিস্তান দাবি করছে, তারা সংযম দেখিয়ে চলছিল। কিন্তু ভারতের একের পর এক হামলায় তারা বাধ্য হয়ে এই জবাব দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102