শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযান চলাকালে শাহজাহান আলী (৪৮) নামে এক পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আসামি শাহজাহানকে আটক করে।

এ সময় আশপাশ থেকে একদল দুর্বৃত্ত এসে পুলিশের ওপর চড়াও হয় এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালানো হলেও আসামি শাহজাহানকে আটক করা সম্ভব হয়নি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার খান বলেন, ঘটনার সময় পুলিশের জনবল কম থাকায় দুর্বৃত্তরা সুযোগ নেয়। তবে পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ব্যবসা, প্রতারণা ও নানা অপরাধের অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102