শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বেনাপোল বিজিবি ১৭ লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতী সামগ্রী আটক

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

গতকাল সোমবার ৫ই মে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জনান।

বিজিবি সূত্র জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় মালামাল কাস্টমে জমা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102