শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘরে আগুন দিয়ে পালালেন জামাতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের খান বাড়ি স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করে পালিয়েছে জামাতা মো. বাদল খান (৪৫)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুজনকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় নিহতরা হলেন- চম্পা বেগম (৩২) ও তাঁর মা বিলকিস বেগম (৫০)। মো. বাদল খান ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। অভিযুক্ত বাদল খান পেশায় একজন চা বিক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল খান ১০দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পাকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছেন‌। গতকাল রাতে স্ত্রী ও শ্বাশুরিকে হত্যা করে বাড়িতে আগুন ধরিয়ে দেন বাদল। ঘটনার সময় চম্পার শিশু সন্তান টের পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে খবর দেয়। এরপর স্থানীয়রা এসে ঘরের আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাদল।

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102