বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

দাবানলের পর ভয়াবহ বন্যায় ডুবল ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

এবার ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দখলদার ইসরায়েলে। ডিমোনা এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (৪ মে) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় প্রবেশ না করার জন্য অনুরোধ করেছে। প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া ‘জীবনের জন্য হুমকি’।

পুলিশ আরও জানিয়েছে, যারা ভ্রমণ করছেন বা হাইকিং করছেন তাদের অবশ্যই হালনাগাদ তথ্যের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য হালনাগাদের হটলাইন ১০১ অথবা পুলিশ চ্যাটবট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল তীব্র তাপদাহ ও দাবানালের কারণে ঘটনাস্থল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এর সপ্তাহ না কাটতেই ইসরালের ভয়াবহ বন্যার দেখা দিয়েছে।

তবে ইসরায়েলি সংবাদপত্র মারিভের মতে, ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি সাধারণত সারা বছর ধরে দেখা যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102