বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঈদুল আজহার তারিখ জানাল আমিরাত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহার তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সংস্থাটির প্রকাশিত সাম্প্রতিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফার দিন।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (আমিরাত সময়) জিলহজ মাসের চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে। সেই অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস।

এই হিসাবে, ৯ জিলহজ হবে ৫ জুন—যা আরাফার দিন হিসেবে পালন করা হয়, আর ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ৬ জুন।

আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফার দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত মোট ৪দিন (৯-১২ জিলহজ) সরকারি ছুটি থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102