বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পাকিস্তানি সামরিক মহড়ার জবাবে ভারতের যুদ্ধবিমান মহড়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

পাকিস্তানের বিশাল সামরিক মহড়ার জবাবে যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া শুরু করেছে ভারত। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে তারা।

শুক্রবার (২ মে) উত্তর প্রদেশে দেশটির বিমান বাহিনী ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায়।

এই অনুশীলনে অংশ নেয় রাফাল, জাগুয়ার, মিরেজ- টু থাউজেন্ড, সুখয়-থার্টি, মিগ-টুয়েন্টি নাইন এবং সি-ওয়ান থ্রি জিরো জে সুপার হারকিউলিস যুদ্ধবিমান।

সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে।

এর আগে, গত বৃহস্পতিবার ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধবিমান, কামান ও ট্যাংকসহ বিভিন্ন সমরাস্ত্রের মহড়া চালায় পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমের দাবি, চলমান উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ।

অন্যদিকে, দ্য ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102