বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয়ধারী মাদক কারবারি আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সাংবাদিক পরিচয়ে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে মাছুরা টুনি নামের এক নারীকে পুলিশে সোপর্দ করেছে  স্থানীয় জনতা। পরে ওই নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার ( ৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর পৌর শহরের ৬নং ওয়ার্ডের কাজীপাড়ায় খালেকের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাছুরা টুনি চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরী গ্রামের মো. আ. হালিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মাছুরা টুনি নিজেকে সাংবাদিক পরিচয়ে ‘জনতার ইশতেহার’ ও‘ দৈনিক তুলশীগঙ্গা’ পত্রিকার প্রেস কার্ড ব্যবহার করে চলাফেরা করতেন। এ সুযোগে তিনি জীবননগরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করতেন এবং নিজেও মাদক সেবন ও কারবারে জড়িত ছিলেন।

আটকের সময় তার ভাড়া বাড়ি থেকে ভারতীয় মদের খালি বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ‘নিয়মিত টহলের সময় স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মাছুরা টুনির ঘর থেকে মাদক উদ্ধার করে। পরে তাকে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মনজুর মৌনা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৭ দিনের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।’

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102