রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

গাজায় গণহত্যার প্রতিবাদে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বর্জন

মোসাম্মৎ সাফা আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

বিশ্বব্যাপী “No Class, No Movement” কর্মসূচির সাথে একাত্মতা

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ৭ এপ্রিল (সোমবার) পালিত “No Class, No Movement” কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এ উপলক্ষে ৬ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের অবস্থান তুলে ধরে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তারা একে বৈশ্বিক নীরবতার বিপরীতে একটি সুস্পষ্ট নৈতিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করে।

শিক্ষার্থীরা জানান, গণহত্যার এমন ভয়াবহ মুহূর্তে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া মানবতা ও মানবাধিকারের প্রতি স্পষ্ট বিশ্বাসঘাতকতা। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোকে তারা একটি আন্তরিক ও নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করছেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বলা হয়, সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গাজার পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ইসরায়েলি ও পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102