বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

হিজাব নিয়ে হেনস্তা; শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা নারী শিক্ষার্থীর জোর করে হিজাব খোলার ঘটনায় বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা মিছিল বের করে যা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমবেত হয়।

এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা রনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভবিষ্যতে কেউ যেন হিজাব নিয়ে হেনস্তা না করে তার নিশ্চত করতে বলেন।

প্রসঙ্গত, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলে অসম্মতি থাকা স্বত্বেও জোর করে কয়েকজন নারী শিক্ষার্থীর হিজাব খোলার অভিযোগ উঠেছে বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা রনির বিরুদ্ধে।

অসম্মতি থাকা সত্বেও জোর করে হিজাব খোলার অভিযোগ করেছেন ওই হলে পরীক্ষা দেয়া একাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ। তাদের অভিযোগ একাধিকবার ডিভাইস আছে কিনা সেটা চেক করার পরও তাদের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে হিজাব পড়তে দেয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102