বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

গোপালগঞ্জে বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

গোপালগঞ্জে বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২।

গোপালগঞ্জের কাশিয়ানীর হিরন্যকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। তাদের উদ্ধারে করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহান পরিবহনের একটি বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাসের চালক ও সুপারভাইজরসহ ১২ আরোহী আহত হন।

পরে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চালক মন্টু শেখ (৫৫)ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক সুব্রত বিশ্বাস।

মন্টু শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও সুপারভাইজর বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102