বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২০।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২০।

গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে চার যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ওই দু’টি যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন এবং আহত হন ২০ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চারটি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102