বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

গাজীপুরের পূবাইলে ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন।

 

বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করা হয়েছে।

২৮ শেও ২৯ শে জানুয়ারি মঙ্গলবারও বুধবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

৩০ শে জানুয়ারী বৃহস্পতিবার থেকে ০১লা ফেব্রুয়ারি শনিবার পর্ষন্ত শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ০২রা ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরন।

০৩রা ফেব্রুয়ারি সোমবার দধি মঙ্গল, জলকেলি, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরের কীর্তন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শীতল চন্দ্র দাস জানান, সকলের সার্বিক সহযোগিতায় ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরে গীতা পাঠ, মহা নামযজ্ঞ, লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার সাহা জানান, কলি যুগের মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন। এই অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি।

কোষাধক্ষ্য বিজয় কৃষ্ণ সাহা বলেন শান্তি, সম্প্রীতি ও মুক্তির পথ পেতে ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় এ কীর্তনের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন।

ছিকলিয়া দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সাহা বলেন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্হাপন করতে সাহায্য করে ও মুক্তির পথ পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102