বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১।

পিরোজপুরের শংকপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিয়াদ কাজী (২০) ও  শাহিন (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের ১ যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পিরোজপুর থেকে রাজিব পরিবহনের একটি বাস মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় রিয়াদ ও শাহিন নামের দুই পথচারী এবং বাসের ১ যাত্রী মারাত্মক আহত হন। গুরুতর  আহত অবস্থায় তাদের পিরোজপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় শাহিনও মারা যান। নিহত রিয়াদ পূর্ব উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে এবং মো. শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালক দুলাভাই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, এ ঘটনায় ২ জন নিহত হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের জন্য প্রচেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102