বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ভারতে কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ভারতে কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ।

ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে গুজরাটের পোরবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে ত্রুটি দেখা দেয় এবং আছড়ে পড়ে। এরপরই এতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার আরব সাগরে ভেঙে পড়ে। তাতে দুই ক্রুর মৃত্যু হয়। পাইলট নিখোঁজ হন। এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে গুজরাট উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তৈরি এই হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার এএলএইচ ধ্রুব। টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক ও বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ২০০২ সাল থেকে কোস্টগার্ড বাহিনী এই হেলিকপ্টার ব্যবহার করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102