বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

দেশকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবেঃ জামায়াত আমীর।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

দেশকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবেঃ জামায়াত আমীর।

দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান।

জামায়াতের আমির বলেন, পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর ডাক্তারদের জোর দেয়ার তাগিদ দেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102