বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইকরামুল হক রাজিব।

মোঃ মাসুম শেখ,(মোংলা,রামপাল)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
বিশেষ অবদান স্বরূপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাগেরহাটের কৃতি সন্তান সাংবাদিক ইকরামুল হক রাজিব।
সাংবাদিকতায় ও সাংগঠনিক বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র পেয়েছেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার কৃতি সন্তান সাংবাদিক মোঃ ইকরামুল হক রাজিব ।
তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা সহ-সভাপতি ও জনপ্রিয় জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার স্টাফরিপোর্টার। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে গত শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সাংবাদিক মো. ইকরামুল হক রাজিব কে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমকর্মী।।
এসময় গণমাধ্যমের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা তারা বলেন, দেশের সংকটে যখন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের সাহসি ভুমিকা রাখে তখন প্রকৃত মানুষ মানবিকতার চিত্র ফুটে উঠে। তারা জানান যে মানবতায় উদাহরণ রেখে গেছেন মহিয়সী মাদার তেরেসা তাকে স্বরন করে সমাজের প্রতিটি মানুষকে মানবিক মানুষ হওয়ার চেষ্টা অবিচল রাখা খুব জরুরি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102