বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ।

আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। শনিবার (৩০ নভেম্বর) থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করলে এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এই অভিনেত্রী।

 

পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন।  সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪ এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102