বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান।

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী শহীদ ও আহতদের দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এর পরে পবিত্র কুরআন থেকে তেলওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা  শুরু হয়।
সদর উপজেলার সমাজসেবা অফিসার মিহির কুমার পাইকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসী) ডাঃ মোঃ জসীমউদ্দীন ভূইয়া,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েল।
আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক মো. ফরহাদ মিয়া ও নিহত পরিবারের প্রতিনিধি। যুমনা টেলিভিশনের সাংবাদিক আরাফাত রায়হান সাকিবের তৈরি করা  জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা এবং  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রোজেক্টরে প্রদর্শন করা হয়। মনোযোগ দিয়ে দেখেন প্রধান অতিথিসহ যারা উপস্থিত ছিলেন। সদর উপজেলার সমাজ কল্যাণ কমিটির সহযাগিতায় নিহত ৪ পরিবার এবং আহত ৬২জনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102