বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু।

শরীয়তপুরের নড়িয়ায় আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় আলমগীর খলিফা (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) নড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ঢালী পাড়া জামে মসজিদে তার মৃত্যু হয়।

তিনি ওই গ্রামের মরহুম আজব আলী খলিফার ছেলে। মৃত্যুকালে ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলমগীর খলিফা কর্মজীবনে খলিফা পেশায় নিয়োজিত ছিলেন।

ঢালী পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন বলেন, আলমগীর খলিফা নিয়মিত এ মসজিদের মুসল্লি ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু আজকে আসর নামাজ শেষ করে বের হওয়ার সময় মসজিদে তার মৃত্যু হয়।

স্থানীয় কাউছার ঢালী জানান, নিহত আলমগীর খলিফা তার নানা হন।

নিহতের ভাগিনা মো. সোহেল মালত বলেন, প্রতিদিনের মতো মামা মসজিদে আযান দেওয়ার আগে নামাজ আদায় পড়তে যান। আসর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদেই তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102