রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলো সোনার দাম সালমান শাহর আকাশচুম্বী জনপ্রিয়তা ও কালজয়ী প্রভাবের নেপথ্যে বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

মেসিকে বিদায়ি সম্মান জানাতে আর্জেন্টিনার ব্যতিক্রমী উদ্যোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মেসিকে বিদায়ি সম্মান জানাতে আর্জেন্টিনার ব্যতিক্রমী উদ্যোগ

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসি অবসর ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার মাধ্যমে আলবিসেলেস্তের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। এ কারণে বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী সপ্তাহান্তে স্থানীয় ফুটবলের সব ম্যাচে জাতীয় দলের ইতিহাসের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারকে সম্মান জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, পুরুষ ও নারী উভয় বিভাগের সব ক্যাটাগরির ম্যাচে (একাদশ ফুটবল, ফুটসাল ও বিচ ফুটবল) প্রথমার্ধের ১০ মিনিটে খেলা থামানো হবে। এরপর রোজারিওর এই তারকার আর্জেন্টিনার জার্সিতে কাটানো সময়কে সম্মান জানিয়ে এক মিনিট করতালি দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ৯টা ১৫ মিনিটে কর্দোবায় অনুষ্ঠেয় আর্জেন্টাইন কাপের ম্যাচে ভেলেজ ও বোকার লড়াইয়েও এই নিয়ম কার্যকর হবে।

এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, ‘একইভাবে, যেসব স্টেডিয়ামে স্ক্রিন আছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের প্রাতিষ্ঠানিক ভিডিও প্রচার করতে হবে।’

মাঠে খেলোয়াড়দের দেওয়া এই সম্মাননার পাশাপাশি, গ্যালারি থেকে দর্শকরাও করতালি, উল্লাস, পতাকা এবং ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ডকে নিয়ে গান গেয়ে এই উদ্যোগে সঙ্গী হবেন বলে আশা করা হচ্ছে। দশম মিনিটকেই বেছে নেওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে। জাতীয় দলে খেলার বেশির ভাগ সময় ৩৯ বছর বয়সি এই ফুটবলার পরেছেন সেই আইকনিক ১০ নম্বর জার্সি। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (২০৭) এবং সবচেয়ে বেশি গোলের (১২৫) মালিকও তিনি।

উল্লেখ্য, গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা আবেগঘন চিঠি প্রকাশ করে আর্জেন্টিনার সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তি টানেন আর্জেন্টিার এই তারকা। সেই চিঠিতে তিনি নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা এবং আর্জেন্টাইন দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বিদায়ি ম্যাচ খেলার সুযোগ তিনি পাবেন কি না, সেটা এখনো জানা যায়নি। তবে পুরো আর্জেন্টাইন ফুটবল থেকে প্রাপ্য এই সম্মাননা লিও ঠিকই পাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102