রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী’সহ নিহত ২, আহত ১ গাজী কালু দরগার সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত ও রেকর্ড বাতিলের দাবি “দক্ষ জনশক্তি গড়লেই নিশ্চিত হবে দেশের সামগ্রিক উন্নয়ন : ডেপুটি স্পিকার কায়সার কামাল” সিএন্ডবি বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল রূপগঞ্জ সদর ইউনিয়নে প্রশাসকসহ ১২ সদস্য নিয়োগ ইরান-আমেরিকার মধ্যস্থতায় ফেসে যাচ্ছে পাকিস্তান! কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি ‘জুলাই শহীদদের আত্মত্যাগেই আজ আমরা মুক্ত স্বাধীনতা পেয়েছি’ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

রূপগঞ্জ সদর ইউনিয়নে প্রশাসকসহ ১২ সদস্য নিয়োগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকসহ ১২ সদস্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নূরনবী ভুঁইয়া। একই সঙ্গে ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নূরনবী ভুঁইয়া বলেন, রূপগঞ্জ সদর ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নূরনবী ভুঁইয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, ১নং ওয়ার্ডে মো. ওবায়দুল হক ইয়াজুল, ২নং ওয়ার্ডে তৈয়বুর রহমান, ৩নং ওয়ার্ডে মো. সফিউদ্দিন মোল্লা, ৪নং ওয়ার্ডে মো. শরীফ মিয়া, ৫নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মো. মামুন হোসেন ভূঞা, ৭নং ওয়ার্ডে সাইদুর রহমান, ৮নং ওয়ার্ডে মো. বাচ্চু মিয়া এবং ৯নং ওয়ার্ডে মো. আল আমিন মাসুদ।

সংরক্ষিত নারী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ১, ২ ও ৩নং ওয়ার্ডে মহিলাদল নেত্রী সেলিনা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলাদল নেত্রী হাসনারা বেগম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মহিলাদল নেত্রী রুমি আক্তার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102