সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কোমরপানি ডিঙিয়ে এইচএসসি পরীক্ষা, কুমিল্লার সেই কেন্দ্র পরিবর্তন রামপালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোর বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তার খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি ছোট-বড় গর্তে ধীরগতি, দীর্ঘ যানজট; বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড ভারী বৃষ্টিতে বাগেরহাটে জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর কৃষিজমি সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বৃত্তি, উচ্ছ্বসিত শিক্ষক-অভিভাবক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করানোয় সাবেক এমপির বিরুদ্ধে মামলা

সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বৃত্তি, উচ্ছ্বসিত শিক্ষক-অভিভাবক

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণ করে বাগেরহাট সদর উপজেলার ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দু’জন শিক্ষার্থী সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ (অনুষ্ঠিতব্য সাল ২০২৬) সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন যার মধ্যে দুইজন শিক্ষার্থী সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন– আবুল হাসান শেখ (রোল নং- ২০৬৮৪২৯) ও ফারিয়া আক্তার মিম (রোল নং- ২০৬৮৪৩৩)।

সন্তোষজনক ফল অর্জন করায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং আগামীতে এই ধারা আপ্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের উপদেষ্টা আলহাজ্ব আশরাফ ঢালী বলেন, আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে। তাদের পড়াশোনার ব্যাপারে আমি সবসময় নিজে থেকে খোঁজখবর নেই। এমন ফলাফলে সত্যিই আমরা আনন্দিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ জানান, ধারাবাহিকভাবে প্রতিবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চারজনের মধ্যে দুইজন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের কঠোর পরিশ্রমে এই সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। এজন্য আমি বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102