শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে উৎসবমুখর আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামপালে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বিশেষ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরলেন আউটসোর্সিং কর্মীরা বাগেরহাটে ইয়াবা’সহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনি ও তার ৩ সহযোগী আটক গোয়ালন্দে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিটিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি বাগেরহাটে এক রাতে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষ টাকার ক্ষতি ব্রাজিলের ফাইনাল স্বপ্নে দুই বিশ্বচ্যাম্পিয়নের বাধা

রামপালে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রামপাল উপজেলার কৃষকদের আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার বিকাল ৪টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ কংগ্রেসের আয়োজন করে ‘স্মার্ট ফুড এগ্রিকালচার অ্যান্ড ফুড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এনভায়রনমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক PARTNER প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী লায়ন্স ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন।

প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী লায়ন্স ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, “আমি খুব খুশি হয়েছি যে এমন একটা প্রোগ্রামে যোগদান করতে পারছি। কারণ কৃষকই হচ্ছে আমাদের বলা চলে যে অস্তিত্বের জায়গাটা টিকে আছে, বা আমরা কৃষি পরিবার থেকে বেরিয়ে আসছি। তো সেখানে আসলে আমাদের এই জনপদটা কিন্তু অত্যন্ত ঝুঁকিতে আছে জলবায়ু পরিবর্তনের কারণে, লবণাক্ততার কারণে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার কিন্তু অত্যন্ত আন্তরিক, আপনারা লক্ষ্য করবেন আমাদের প্রথম মন্ত্রীসভার প্রথম বৈঠকে আমরা যে অঙ্গীকার করেছিলাম যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ… সুদ সহ, সেটা কিন্তু প্রথমেই করা হয়েছে। তারপর কৃষকদের সুবিধার্থে সারাদেশে নানা রকম কর্মসূচি বা ভর্তুকির কর্মসূচি হাতে নিয়েছি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও PARTNER প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ কংগ্রেসের মাধ্যমে রামপালের কৃষকরা উন্নত জাতের ফসল চাষাবাদ, মাটি ও পানি পরীক্ষা, জৈব সার ব্যবহার এবং কীটনাশকের বিকল্প পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদনের কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। এতে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102