বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিটিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি বাগেরহাটে এক রাতে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষ টাকার ক্ষতি ব্রাজিলের ফাইনাল স্বপ্নে দুই বিশ্বচ্যাম্পিয়নের বাধা ‘এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি’ সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যান মেরামত করায় ১০ হাজার টাকা জরিমানা সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে কৃষি ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর মোংলায় এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত ১১

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিটিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিটিংয়ের খাবারের ডিম খেয়ে ৯৮ নং ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ছাত্রছাত্রীদেরকে স্থানীয় রায়েন্দা গ্রামীণ জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্বধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

ছাত্র-ছাত্রীর অভিভাবক ও হসপিটাল সূত্রে জানা গেছে, শরণখোলা ধানসাগর ইউনিয়নের ৯৮ নং পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দুপুরে টিফিন দেওয়া হয়। টিফিনের মধ্যে দেওয়া ডিম খেয়ে ১১ জন শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ শিশুরা জানায়, ডিম খাওয়ার পরে তাদের প্রচুর পেটে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও তার সহকর্মীরা শিশুদেরকে উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় সংলগ্ন গ্রামীণ জেনারেল হসপিটালে ভর্তি করে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- রুমানা, আব্দুন নূর, রাবেয়া, ফারিয়া, মিতু, সুমা, আফিফা, হুমায়রা, তামান্না, তানজিলা ও সিফা।

গ্রামীণ জেনারেল হাসপাতালের চিকিৎসক মেডিকেল অফিসার শাকিল কায়সার বলেন, স্যালাইন’সহ অন্যান্য ওষুধ দিয়ে সুস্থতা করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে খাদ্য সরবরাহকারী আলিম আল রাজী মুক্তি বলেন, শনিবার (২৭ জুন) দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ডিম দিতে পারেননি, সেই ডিমটি রোববারে পৌঁছানো হয়েছে। সেই রোববারের ডিম হয়তো তারা বুধবার (১ জুলাই) সিদ্ধ করে দিয়েছে, সেখানে নষ্ট ডিম থাকতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, রোববারে যে ডিম দেওয়া হয়েছিল সেই ডিম থেকে কিছু ডিম সিদ্ধ করা হয়েছে। ওই ডিমের মধ্যে কোন সমস্যা থাকতে পারে যার জন্য ডিম খেয়ে শিশুদের পেটে ব্যথা বা শ্বাসকষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, আমি বিষয়টা শুনেছি। বাহিরে অবস্থানের কারণে এখনো খোঁজখবর নিতে পারেনি বলে তিনি জানিয়েছেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি অর্থিতা হাওলাদার জানান, তিনি বিষয়টা শুনেছেন এবং খোঁজখবর নিয়েছেন। তদন্ত সাপেক্ষে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102