রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

তিন বছর পর ঢাকায় আবার ডানা মেলল ইতিহাদ এয়ারলাইন্স

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও ঢাকার আকাশে ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। বাংলাদেশি যাত্রী, বিশেষ করে মধ্যপ্রাচ্যপ্রবাসীদের জন্য বহুল প্রত্যাশিত এই প্রত্যাবর্তন দেশের বিমান খাতে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) থেকে বিমান সংস্থাটি মৌসুমি (সিজনাল) ফ্লাইটের মাধ্যমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় যাত্রী পরিবহন শুরু করে। এর মাধ্যমে আবুধাবি-ঢাকা রুটে প্রায় তিন বছরের বিরতির অবসান ঘটল।

এর আগে ২০২৩ সালের ২৯ অক্টোবর ইতিহাদ এয়ারওয়েজ হঠাৎ করেই ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত করে। বিমান সংস্থাটি সে সময় ব্যবসায়িক কৌশল পরিবর্তন, উড়োজাহাজের স্বল্পতা এবং বৈশ্বিক রুট পুনর্গঠনের কারণ দেখিয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করেছিল।

ইতিহাদের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি ইউরোপ ও উত্তর আমেরিকাগামী অনেক যাত্রী বিকল্প এয়ারলাইনস ব্যবহার করতে বাধ্য হন। উন্নত সেবা এবং আবুধাবিকে কেন্দ্র করে বিস্তৃত ট্রানজিট নেটওয়ার্কের কারণে ইতিহাদ দীর্ঘদিন ধরেই বাংলাদেশি যাত্রীদের অন্যতম পছন্দের বিমান সংস্থা ছিল।

বাংলাদেশ থেকে যাত্রী চাহিদা বৃদ্ধি এবং বুকিংয়ের ইতিবাচক সাড়ার পরিপ্রেক্ষিতে ইতিহাদ এয়ারওয়েজ আবারও ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়। নতুন মৌসুমি এই ফ্লাইট চালুর ফলে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিমান খাতের সংশ্লিষ্টদের মতে, ইতিহাদ এয়ারওয়েজের প্রত্যাবর্তন বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আকাশপথের সংযোগ জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীদের জন্য আরও বেশি ভ্রমণ বিকল্প তৈরি করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102