শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার মহেশখালীতে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ সায়েদাবাদে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, বাবর-আরিফুলসহ খালাস ৯

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সাবেক মেয়র ও সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সাবেক হুইপ জি কে গউছসহ মোট ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজ নাইমকে হরকাতুল জিহাদের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাই বাজারে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। হামলায় একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন।

ঘটনার তদন্ত শেষে বিভিন্ন সময়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও জি কে গউছসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরবর্তীতে আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং তারা জামিনে মুক্ত ছিলেন।

চলতি বছরের এপ্রিলে মামলার চূড়ান্ত শুনানিতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন বলে আদালত সূত্র জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102