বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ট্রেনের নিচে মাথা দিয়ে রড মিস্ত্রীর আত্মহত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আশরাফুল ইসলাম (২৩) নামে এক রডমিস্ত্রী ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ওই ব্যক্তির বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাপড়া, পূর্ব টেকরাভাষা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন।

রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ৭৩৩ আপ আন্তঃনগর ট্রেনে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা ২০ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের উত্তর মাথার দিকে এক নম্বর রেললাইনে ওই ঘটনাটি ঘটে।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান রূপালী বাংলাদেশকে নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান স্থানীয় লোকজনের সহযোগিতায় নিহতের প্যান্টের পকেট থেকে একটি স্মার্ট ফোন ও একটি ম্যানিব্যাগ উদ্ধার করেন। মানি ব্যাগে ১৭৫০ টাকা, একটি মুঠোফোনের সিম ও দুটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়।

রাজশাহীতে নিহত আশরাফুলের সাথে রডের কাজ করতেন জাকির হোসেন। তিনি বলেন, আশরাফুল টিকিট কেটে বাড়ি যাচ্ছিলেন। এরপর আক্কেলপুরের স্টেশন মাস্টার আশরাফুলের মোবাইল থেকে আমার নম্বরে ফোন করে তার মারা যাওয়ার খবর দেন। আশরাফুল রডমিস্ত্রি ছিলেন। সঠিক কী করণে তিনি এক কাজ করেছেন তা আমি বলতে পারব না।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, সকাল ১০টা ২০ মিনিটে তিতুমীর আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি শেষে যাওয়ার সময় আশরাফুল ইসলাম নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার পড়নের প্যান্টে থাকা ম্যানিব্যাগে জাতীয় পরিচয়পত্র পওয়া যায়। এরপর কাছে থাকা একটি স্মার্ট মোবাইল ফোনের সিম থেকে বিভিন্ন নম্বরে নিহতের পরিচিত ব্যক্তিদের সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি (জিআরপি) হাবিবুর রহমান রূপালী বাংলাদেশকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়ার পরে তার স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। আইনগত সব কাজ প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102