সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শৈলকুপায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড ও জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) শৈলকুপা থানাধীন সুধী চন্দ্র দাসের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে মুস্তাফিজুর রহমান (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মুস্তাফিজুর রহমানের পিতা মো. মমিন মৃধা, মাতা মোছা. ময়না খাতুন। তার বাড়ি এিবেনী গ্রামে, থানা— শৈলকুপা, জেলা— ঝিনাইদহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত মোবাইল কোর্টে তাকে ১ (এক) বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102