বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সারা দেশে মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত পহেলা মে থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে দেশব্যাপী তল্লাশিকালে এসব মাদকদ্রব্য উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চলমান এই বিশেষ অভিযানে তল্লাশিকালে এ যাবত সর্বমোট ৫২০৫৩৩৪ পিস ইয়াবা এবং ৫৬৮৯.৮৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ২০৩৬ বোতল ফেনসিডিল এবং ৪৭৪৪ বোতল বিদেশি মদ। এ ছাড়া বিপুল পরিমাণ দেশি মদ ও গাঁজাও জব্দ করেছে পুলিশ, যার পরিমাণ ১৫১০৯.৫২ লিটার দেশি মদ এবং ৭৭২৫.৭৯ কেজি গাঁজা।

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য পাচার ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102