শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সড়কপথে ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে ঢাকায় আসছেন। শুক্রবার (১২ জুন) স্ত্রী মিনাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে ঢাকায় আসবেন নতুন এই ভারতীয় কূটনীতিক। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি ও তার স্ত্রী বেনাপোল সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে নতুন হাইকমিশনারকে স্বাগত জানাতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লেটার্স অব ক্রিডেনশিয়ালস (পত্রাধিকার) গ্রহণ করেন দিনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি অনুমোদন লাভ করেন তিনি।

এপ্রিল মাসে তার নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র (ক্রিডেনশিয়ালস) পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন অভিজ্ঞ রাজনীতিক। পশ্চিমবঙ্গের এই নেতা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102