বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

প্রবাসী কর্মীদের কল্যাণে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্ড চালু হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে বলে ধারণা। এরই ধারাবাহিকতায় এবার প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালু করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণসেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের আইনি সুরক্ষা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ জারি করা হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি সহিংসতা এবং যৌন হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে।

নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পরের মাস, অর্থাৎ গত মার্চে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।”

এছাড়া নারীদের অংশগ্রহণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত ও তাদের ব্যবস্থাপনাধীন ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালুর ঘোষণাও দেন অর্থমন্ত্রী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102