রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা। আর ১১৫ নিয়ে স্কোর নিয়ে রাজধানী ঢাকা রয়েছে ষষ্ঠে। 

শুক্রবার ( ৫ জুন) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুমান সূচক অনুযায়ী, দূষণমাত্রার তালিকায় জাকার্তার স্কোর হচ্ছে ১৭৫ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। কিনসাসার বায়ুমান স্কোর ১৫৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু এবং এর স্কোর ১৪৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। এছাড়া তালিকার ৪ নম্বরে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। যার বায়ুমান স্কোর ১৩৭। এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। যার বায়ুমান স্কোর ১৩১।

অপরদিকে, স্কোর ১১৫ নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102