বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধের জলছাপ ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল রামিসা হত্যাকাণ্ড : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর ৯৫ কোটির সরঞ্জাম কেনা হচ্ছে সোশ্যাল মিডিয়া নজরদারির জন্য মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে যেভাবে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’ আয়োজন ঢাকাসহ পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী মুহিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ নারায়ণগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

স্বাধীন ও ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধ করতে যে প্রাতিষ্ঠানিক ও মানসিক বলয় তৈরি করা হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা করা সহজ কাজ নয়। সরকারি বিধিনিষেধের পাশাপাশি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ‘সেলফ-সেন্সরশিপ’ বা স্বপ্রণোদিত হয়ে সত্য প্রকাশে বিরত থাকার সংস্কৃতি এখনো সাংবাদিকতায় বড় বাধা হয়ে রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এককভাবে কোনো সম্পাদকের পক্ষে এই ভয় ও সংকোচ কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে সম্পাদকরা সম্মিলিতভাবে দৃঢ় অবস্থান নিলে তা সংবাদকর্মীদের মধ্যে সাহস জোগাবে এবং জনগণের জানার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকরা আরও বলেন, ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের মালিকানা নির্দিষ্ট কিছু সুবিধাভোগী ব্যবসায়ী ও রাজনৈতিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছিল। ফলে সাংবাদিকতাকে অনেক ক্ষেত্রে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এ পরিস্থিতিতে সম্পাদকীয় নীতিকে করপোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ।

তাদের ভাষ্য, একটি শক্তিশালী ও আপসহীন সম্পাদকীয় ঐক্য গড়ে উঠলে মালিকপক্ষের অন্যায্য হস্তক্ষেপের পাশাপাশি সরকার ও বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক চাপ মোকাবিলা করা সহজ হবে।

বিবৃতিতে সাইবার নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো দমনমূলক আইনগুলোর সংস্কার বা বাতিলের দাবি জানানো হয়। সম্পাদকরা বলেন, এসব আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করেছে। কোনো একক প্রতিষ্ঠান নয়, বরং সব ধারার সম্পাদকদের সম্মিলিত ও গণতান্ত্রিক চাপের মাধ্যমেই এসব আইনের পরিবর্তন সম্ভব।

এছাড়া সাংবাদিকতার নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি ঐক্যবদ্ধ ফোরামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, এই ফোরামের মাধ্যমে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড নির্ধারণ করা হবে, যাতে গণমাধ্যম নিজেই নিজের জবাবদিহি নিশ্চিত করতে পারে এবং রাষ্ট্রীয় বা বহিরাগত নিয়ন্ত্রণের সুযোগ কমে আসে।

সম্পাদকরা সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ সরাসরি বিদায় নিলেও তার রেখে যাওয়া দোসর ও প্রভাব সমাজের বিভিন্ন স্তরে সক্রিয় থাকতে পারে। গণমাধ্যমের অনৈক্যের সুযোগ নিয়ে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দেশের স্বার্থে এবং গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সম্পাদকদের ঐক্য এখন সময়ের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই সম্পাদকীয় প্ল্যাটফর্ম কোনো নির্দিষ্ট গোষ্ঠীভিত্তিক হবে না; বরং দল-মত নির্বিশেষে সব গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এবং এটি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থাকবে।

শিগগিরই এ বিষয়ে সাংগঠনিক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও দেন তারা।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হচ্ছেন— শফিক রেহমান (যায়যায়দিন), মাহমুদুর রহমান (আমার দেশ), সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর (নয়া দিগন্ত), আবদুল হাই শিকদার (যুগান্তর), আবু তাহের (বাংলাদেশ প্রতিদিন), মারুফ কামাল খান সোহেল (প্রতিদিনের বাংলাদেশ), হাসান হাফিজ (কালের কণ্ঠ), আযম মীর শহীদুল আহসান (সংগ্রাম), মোকাররম হোসেন (নিউ নেশন), শফিকুল আলম (ওয়াদা), সৈয়দ মেসবাহ উদ্দীন (বাংলাদেশের খবর), রেজাউল করীম লোটাস (ডেইলি সান), মোস্তফা কামাল (খবরের কাগজ), বেলায়েত হোসেন (ভোরের ডাক), ওবায়দুর রহমান শাহীন (জনতা), শহীদুল ইসলাম (মানবকণ্ঠ), মো. সায়েম ফারুকী (রূপালী বাংলাদেশ), মনির হোসেন (খোলা কাগজ), ইলিয়াস খান (টাইমস অব বাংলাদেশ), মোস্তাফিজুর রহমান বিপ্লব (বাংলাবাজার পত্রিকা), শেখ নজরুল ইসলাম (খবর সংযোগ), আবুল কাশেম মজুমদার (ক্যাপিটাল নিউজ), ব্যারিস্টার মো. মারুফ ইব্রাহীম আকাশ (খবরপত্র), শামসুল হক দুররানি (নওরোজ), শাহাদাত হোসেন শাহীন (গণমুক্তি), আফসার উদ্দিন চৌধুরী (কর্ণফুলী, চট্টগ্রাম), সোহেল মাহবুব (নতুন প্রভাত, রাজশাহী), মাহবুবা পারভীন (অনির্বাণ, খুলনা), খন্দকার মোস্তফা সরোয়ার অনু (দাবানল, রংপুর), মতিউর শরীফ ভরসা (যুগের আলো, রংপুর), আশরাফুল হক (প্রবাহ, খুলনা), মুক্তাবিস উন নূর (জালালাবাদ, সিলেট), সাইফুল ইসলাম (নিউ টাইমস, ময়মনসিংহ), শান্তনু ইসলাম সুমিত (লোকসমাজ, যশোর)।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102