শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব করতে কাজ করা হচ্ছে : ভূমিমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোমবার (১৮ মে) ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, আপনারা আমাদেরকে সচেতন করবেন। আমরা সততা ও নিষ্ঠার সাথে দেশ সেবা করতে চাই। আগে অনেকে নিজেদেরকে দেশের মালিক ভাবতেন। শুধু আমি আর আমার কথা বলতেন। আমি বলতে চাই- আমরা এবং আমাদের দেশ।

তিনি বলেন, এ মন্ত্রণালয় নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। আমরা জানি এই পথ অনেক কঠিন, আমরা চেষ্টা করছি মানুষের সেবক হতে। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক সময় ভুল হতে পারে। আপনারা আমাদেরকে সচেতন করবেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমরা চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের আমাদের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করতে। আমারা জনগণকে যে সেবাগুলো প্রদান করছি অনেকে এটার ব্যাপারে সচেতন না, আমাদের চেষ্টা হচ্ছে এই ব্যাপারে তাদেরকে সচেতন করা। হয়রানি এবং দুর্নীতিরোধে আমরা স্বয়ংক্রিয় যে সেবাগুলো দিচ্ছি তা এখনো প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে ঠিকমতো পৌছায় নাই। সিটি পর্যায়েও হয়তো অনেকে জানেনা। সেটা জানানোর জন্যই সারা দেশব্যাপী আমাদের এ মেলার আয়োজন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমি ভবন ঢাকায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য বিষয়ঃ ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102