শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি একাধিক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, পথসভা, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুর-এর উদ্দেশে রওয়ানা হবেন তিনি। পথে বেলা সাড়ে ১১টায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলা এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে তার। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার সূচি রয়েছে। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তারেক রহমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102