সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭ ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’ সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি মৃত ভেবে শোক পালনের পর জীবিত উদ্ধার করা হলো বৃদ্ধাকে অক্ষয়-শিল্পা প্রায় বিয়ে করে ফেলেছিলেন’ নড়াইলে মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার

এক ‘কোবরা’তেই তটস্থ ফ্রান্স

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর তুলুজের কাছাকাছি এলাকায় একটি বিষধর ইন্ডিয়ান কোবরা দেখা যাওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাপটিকে ঘিরে স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, পার্ক ও শিশুদের খেলার মাঠ।

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, Castelginest এলাকায় এক বাসিন্দা নিজের বাড়ির পাশের বাগানে ১২ মে মঙ্গলবার একটি অস্বাভাবিক সাপ দেখতে পান। পরে তিনি সাপটির ছবি তুলে স্থানীয় প্রশাসন ও মেয়রের কার্যালয়কে জানান। বিশেষজ্ঞরা ছবিটি পরীক্ষা করে এটিকে ‘ইন্ডিয়ান কোবরা’ বা ‘স্পেকট্যাকলড কোবরা’ (Spectacled Cobra) হিসেবে শনাক্ত করেন।

এরপরই এলাকায় সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি স্কুল ও ডে-কেয়ার সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি পার্ক, কবরস্থান ও খেলার মাঠেও সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের ঝোপঝাড় ও লম্বা ঘাসের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ সাপটি দেখতে পেলে কাছাকাছি না গিয়ে দ্রুত জরুরি সেবায় যোগাযোগ করতে বলা হয়েছে।

ফ্রান্সে স্বাভাবিকভাবে এ ধরনের সাপ থাকে না। এ অঞ্চলের মানুষ সাধারণত এ ধরনের বিষধর সাপের সঙ্গে অভ্যস্ত নয়। ফলে প্রশাসন “জিরো রিস্ক” নীতিতে কাজ করছে।

বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান কোবরা দক্ষিণ এশিয়ার অত্যন্ত বিষধর সাপ। সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় এ ধরনের সাপ দেখা যায়। ফ্রান্সে এ সাপের উপস্থিতি অস্বাভাবিক হওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহ বা অবৈধভাবে পোষা বিদেশি প্রাণীর তালিকা থেকে সাপটি পালিয়ে থাকতে পারে। যদিও এখন পর্যন্ত এর প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় দমকল বাহিনী, পুলিশ ও বিশেষ প্রাণী উদ্ধারকারী দল যৌথভাবে সাপটিকে খুঁজে বের করার অভিযান চালাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, এখনো সাপটি ধরা পড়েনি।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, একটি মাত্র সাপের কারণে পুরো এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102