কুষ্টিয়ার খোকসায় মুখে গামছা বেঁধে দুর্বৃত্তরা এক্সকাভেটরে অগ্নিসংযোগ করেছে। এ সময় চালকদের মারধর করে তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ৮টা থেকে ১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে চালকদের মারধর করে। এক পর্যায়ে তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় খনন কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটরে অগ্নিসংযোগ করে। একই সাথে এক্সকাভেটরে ব্যবহৃত ৪টি ব্যাটারি খুলে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে ১০-১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে আসে। এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে যায় ও পেট্রোল ঢেলে এক্সকাভেটর পুড়িয়ে দেয়।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ড্রাইভারদের মারধর করে এক্সকাভেটর পুড়িয়ে দেয়। ড্রাইভারের সাথে থাকা মোটরসাইকেল, দুটি মোবাইল ও এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক্সকাভেটরের মালিক অভিযোগ নিয়ে থানায় এসেছেন। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।