রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিলজং ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ জাহাঙ্গীর হোসেন হান্টাভাইরাস সংক্রমণ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ, ৩ জনের মৃত্যু ‘সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে’ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাক্ষাৎ চিফ ইনোভেশন কর্মকর্তাকে বদলি, জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল অনিশ্চিত স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কী কারণে খুশি হয় গাজীপুরে ৫ খুন : মরদেহের পাশে জিডির কপি, যা লেখা আছে ফাইভ মার্ডার : ঘটনাস্থলে গিয়ে কাঁদলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবা জুয়া খেলতে নিষেধ করায় ছেলেকে হত্যা করে ‘প্রতিশোধ’ নিলেন খোকন

পিলজং ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

বাগেরহাট জেলার ৩নং পিলজং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন সাবেক ছাত্রনেতা শেখ জাহাঙ্গীর হোসেন। নির্বাচনী প্রচারণায় তিনি “সৎ নেতৃত্ব, ন্যায়ের পক্ষে অঙ্গীকার, উন্নয়নের প্রত্যয়ে একাবদ্ধ” স্লোগান সামনে এনে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন তিনি। শেখ জাহাঙ্গীর হোসেন বাগেরহাট জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

সমর্থকদের দাবি, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে ইউনিয়নের উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে পারবেন তিনি। এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি মাঠে কাজ করছি। নির্বাচিত হলে পিলজং ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তর করতে চাই।”

বর্তমানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন স্থানীয় সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102