মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আইসিসির মাসসেরার মনোনয়নে নাহিদ রানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

গতির ঝড় তুলে নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা এবার বিশ্বমঞ্চে স্বীকৃতি পেতে যাচ্ছেন। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির এপ্রিল ২০২৬ মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তিনি। 

শুক্রবার (০৮ মে) আইসিসি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পোস্টে নাহিদসহ মোট তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জয়ে বল হাতে প্রধান ভূমিকা পালন করেন নাহিদ রানা। গতির সাথে নিখুঁত বাউন্সার আর সুইংয়ে কিউই ব্যাটারদের রীতিমতো বিভ্রান্ত করে ছেড়েছেন এই পেসার।

পুরো সিরিজে মাত্র ১৬.৭৫ গড়ে ৮টি উইকেট শিকার করেন তিনি। তার ইকোনমি রেট ছিল মাত্র ৪.৪৬, যা আধুনিক ওয়ানডে ক্রিকেটে অত্যন্ত ঈর্ষণীয়।

সিরিজের ভাগ্য নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গিয়েছিল ‘নাহিদ শো’। সেদিন মাত্র ৩২ রান খরচায় ৫টি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের টপ অর্ডার ও মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি।

এ ছাড়া সিরিজের বাকি দুই ম্যাচেও তিনি ছিলেন সমান কার্যকর। এমন দাপুটে পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কারও উঠেছিল এই টাইগার পেসারের হাতে।

তবে মাসসেরা হওয়ার দৌড়ে নাহিদ রানার পথটা খুব সহজ নয়। তার সাথে লড়ছেন ওমানের অধিনায়ক যতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের বোলার অজয় কুমার।

ওমান অধিনায়ক আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ ব্যাট হাতে রান উৎসব করেছেন। ৫ ম্যাচে ৫৩.২০ গড়ে তিনি ২৬৬ রান করেছেন, যেখানে নেপালের বিপক্ষে তার খেলা ৯৬ বলে ১৩০ রানের ইনিংসটি ওমানের ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে।

অন্যদিকে, আরব আমিরাতের বোলার অজয় কুমারও আছেন দুর্দান্ত ফর্মে। একই টুর্নামেন্টে মাত্র ২ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৯টি উইকেট। নেপালের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার বোলিং গড় ছিল মাত্র ৭.৬৬।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102