শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই, থাকছে যেসব বিষয়

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই, থাকছে যেসব বিষয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার ও সংশ্লিষ্ট অর্থপাচার রোধে একে অপরকে তথ্য আদান-প্রদান ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি সন্দেহভাজন পাচারকারী, অপরাধী চক্র এবং নতুন পাচার রুট ও কৌশল সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করা হবে।

চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে ১০ বছরের জন্য কার্যকর থাকবে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ পরবর্তীতে বাড়ানো যাবে বলেও উল্লেখ রয়েছে। দুই দেশ আশা প্রকাশ করেছে, এই সহযোগিতার মাধ্যমে জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

সমঝোতা অনুযায়ী, মাদক পাচার রোধে যৌথ গোয়েন্দা অভিযান পরিচালনা করা যাবে। এর মধ্যে ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’সহ সমন্বিত কার্যক্রম চালানোর সুযোগ থাকবে।

 

এ ছাড়া মাদক নিয়ন্ত্রণে কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়ের বিষয়েও দুই দেশ একমত হয়েছে।

মাদক শনাক্তে ব্যবহৃত প্রযুক্তি, সরঞ্জাম এবং স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতাও পারস্পরিকভাবে বিনিময় করা হবে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশে এ কার্যক্রম সমন্বয় করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষ থেকে দায়িত্ব পালন করবে এএনএফ।

উভয় দেশই জানিয়েছে, আদান-প্রদানকৃত সব তথ্য ও নথির কঠোর গোপনীয়তা বজায় রাখা হবে এবং কোনো তৃতীয় পক্ষের কাছে তা প্রকাশ করা হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102