সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭ ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’ সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি মৃত ভেবে শোক পালনের পর জীবিত উদ্ধার করা হলো বৃদ্ধাকে অক্ষয়-শিল্পা প্রায় বিয়ে করে ফেলেছিলেন’ নড়াইলে মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার

অস্ট্রেলিয়ায় বাঁধের পানিতে ডুবে তরুণ ক্রিকেটার কাশিফের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনি-তে সড়ক দুর্ঘটনার পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের পানিতে পড়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী তরুণ ক্রিকেটার মোহাম্মদ কাশিফ।

স্থানীয় সময় বুধবার গভীর রাতে সিডনির রয়্যাল ন্যাশনাল পার্ক এলাকার অডলি বাঁধে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও গাড়ির ভেতরে আটকা পড়ে যান মোহাম্মদ কাশিফ। পরে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ ডুবুরিরা তাকে উদ্ধার করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কাশিফ দক্ষিণ-পশ্চিম সিডনির কাসুলা এলাকার বাসিন্দা পাকিস্তানি বংশোদ্ভূত নাজিম আহমেদের বড় ছেলে। তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়-এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। পাশাপাশি পরিবারের সহায়তায় কাজও করতেন।

স্থানীয় ক্রিকেট অঙ্গনেও পরিচিত ছিলেন এই তরুণ ফাস্ট বোলার। তিনি ফেয়ারফিল্ড-লিভারপুল ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে ২০২২ ও ২০২৩ মৌসুমে খেলেছেন।

সিডনি মাউন্ট প্রিচার্ড সাউদার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে বলেছে, তার ব্যক্তিত্ব, রসবোধ ও বন্ধুত্ব সবাই গভীরভাবে অনুভব করবে।

কাশিফের বন্ধু আদিল আব্বাস বলেন, কাশিফ সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত ছিল। তাকে দেখলেই মানুষের মন ভালো হয়ে যেত।

ঘটনার পর অডি গাড়ির ২০ বছর বয়সী চালককে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ ঘটানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া রেসিংয়ে অংশ নেওয়া মার্সিডিজ গাড়ির ১৮ বছর বয়সী চালকের বিরুদ্ধেও স্থগিত লাইসেন্সে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।

এদিকে কাশিফের পরিবারের সহায়তায় একটি অনলাইন তহবিল সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে। পরিবার ও বন্ধুদের ভাষ্য, কাশিফ শুধু পরিবারের সদস্যই ছিলেন না, তিনি ছিলেন পরিবারের অন্যতম ভরসা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102